Gadget Brust
গ্যাজেট শপ — ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও দোকানের কাউন্টার, সবকিছুর স্টক এক জায়গায়
যেসব ব্যবসার জন্য মানানসই
- ইলেকট্রনিক্স দোকান
- মোবাইল ফোনের দোকান
- রিটেইল চেইন
- চলে
- ওয়েবসাইট, অ্যাপ ও কাউন্টারে
- পেমেন্ট
- কার্ড ও মোবাইল ব্যাংকিং
- স্টাফ অ্যাক্সেস
- ৬টি রোল
- স্টক
- সব জায়গায় একই
প্রজেক্ট পরিচিতি
Gadget Brust একটি ইলেকট্রনিক্স দোকানের পুরো বিক্রয় ব্যবস্থা। কাস্টমার ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড ও আইফোন অ্যাপ থেকে অর্ডার করে কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করেন। দোকানের কাউন্টারেও একই স্টক ব্যবহার হয়, তাই দোকানে একটি ফোন বিক্রি হলে সাথে সাথে ওয়েবসাইট থেকেও কমে যায়। স্টাফরা ছয় ধরনের অ্যাক্সেসে লগইন করেন — ক্যাশিয়ার শুধু ক্যাশিয়ারের কাজটুকুই দেখেন।
যা যা করা যায়
আপনার ব্যবসার কাজ যেভাবে সহজ হয়
কাস্টমার ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড ও আইফোন অ্যাপ থেকে কেনাকাটা করেন
কার্ড ও মোবাইল ব্যাংকিং পেমেন্ট
দোকানের কাউন্টার (POS) আর ওয়েবসাইটের স্টক একই
ছয় ধরনের স্টাফ রোল — যার যার কাজ সে দেখে
বিক্রি হওয়ার সাথে সাথে স্টক আপডেট
আমাদের প্রক্রিয়া
আপনারটা যেভাবে বানাব
ছয়টি পরিষ্কার ধাপ — শুরু থেকে শেষ পর্যন্ত একই টিম।
- ০১
পরিকল্পনা
আসল সমস্যা কী, কার জন্য বানাচ্ছি, আর কী বানাব না — শুরুতেই পরিষ্কার করি।
- ০২
ডিজাইন
কোড লেখার আগেই স্ক্রিন আর কাজের ধাপ ডিজাইন করি, যাতে পরে অনুমানে কিছু বানাতে না হয়।
- ০৩
ডেভেলপ
একই টিম কোড লেখে — ওয়েব, অ্যাপ বা অটোমেশন, কিছুই অচেনা কারও হাতে যায় না।
- ০৪
টেস্ট
আসল ডেটা আর আসল পরিস্থিতিতে চালিয়ে দেখি, যেখানে সমস্যা হয় সেটা ঠিক করি।
- ০৫
লাইভ
সিস্টেম লাইভ করি, পুরনো ডেটা নতুন সিস্টেমে আনি, আর আপনার টিমকে ব্যবহার শেখাই।
- ০৬
সাপোর্ট
চালুর পরেও নির্দিষ্ট সময় পাশে থাকি — কারণ আসল সমস্যা তখনই ধরা পড়ে।
আপনার পালা
আপনার ব্যবসার জন্য এমন কিছু চান?
আপনার কাজের ধরন বলুন — আমরা নির্ধারিত দামে বানিয়ে দেব।
- নির্ধারিত দাম, লুকানো খরচ নেই
- সোর্স কোড আপনার
- লঞ্চের পরও সাপোর্ট
টেকনিক্যাল বিবরণ (ডেভেলপারদের জন্য)
এগুলো আপনার জানার দরকার নেই — আপনার টেকনিক্যাল টিম চাইলে দেখতে পারে।
Next.js 15 · React 19 · React Native · Expo · Node.js · Express · MongoDB · Stripe · ShurjoPay · Tailwind CSS
